```শীত পড়ছে। শুরু হয়ে গেল পিকনিকের মরশুম। মাঠ-ঘাট, বন-জঙ্গল, নদীর ধার, শরের বন এবার ভরে উঠবে থার্মোকলের প্লেটে। এটাই নাকি পরিষ্কার থালা। অথচ এটা পচে না। বহুযুগ ধরে অবিকৃত থাকে। পোড়ালেও দূষিত গ্যাস তৈরি করে যা শ্বাস-প্রশ্বাসের পক্ষে ক্ষতিকর। অথচ এখানে শালগাছের কোন অভাব নেই। গরীব মানুষেরা এই শালপাতা জোগাড় করে যে প্লেট বানায় তা-ও বাজারে প্রচুর পাওয়া যায়। তাহলে? অভাবটা আমাদের মত তথাকথিত ভদ্রলোকদের দৃষ্টিভঙ্গির। আমরা তবুও মনে করব থার্মোকলটাই সুবিধেজনক।
আমার একান্ত অনুরোধ, যাঁরা যাঁরা পিকনিকের কথা ভাবছেন তাঁরা দয়া করে থার্মোকল না ব্যবহার করে শালপাতা বা বায়োডিগ্রেডেবল জিনিস ব্যবহার করুন। পরিবেশকে বাঁচান। প্রকৃতিকে সুন্দর রাখুন।
(এই পোস্টটি যত বেশি শেয়ার হয় তত ভাল।)

