Sunday, December 3, 2017

উত্তরবঙ্গ সংবাদ
 


ধূপগুড়ি, ৩ ডিসেম্বরঃ মারা গেলেন সহজিয়া সুফি সম্প্রদায়ের দরবেশি গানের প্রবাদপ্রতিম শিল্পী কালাচাঁদ দরবেশ। রবিবার সকাল ৬ টা ৪৫ মিনিটে ধূপগুড়ির গোবিন্দপল্লী এলাকায় নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট ও কিডনির রোগে ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছেন। পরিবার সূত্রে খবর, শনিবার সকাল থেকেঅ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা দেড়টা নাগাদ প্রথমে ধূপগুড়ি হাসপাতাল, তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শমতোই রবিবার ভোর পাঁচটা নাগাদ তাঁকে ফিরিয়ে আনা হয় ধূপগুড়ির বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
সংবাদদাতাঃ সপ্তর্ষি সরকার

No comments:

Post a Comment